শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ পঠিত
?????????????

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।

এ সময় উপজেলার  চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগল, দুটি পাতা টিন এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন।

এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করে দেওয়া হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ রক্ষা করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com