শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

আ.লীগের নাশকতা রুখতে, দুর্গাপুরে মাঠে থাকবে তৃণমুল বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে মাঠে থেকে তা প্রতিহত করার ঘোষনা দিয়েছে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমুল বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘোষনা দেন তৃণমুল নেতাকর্মীরা।

এ উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচানের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি‘র নেতাকর্মীরা সকলপ্রকার নাশকতা রুখতে মাঠে থাকার ঘোষনা দিয়ে আলোচনা করেন, চন্ডিগড় ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আবুল খায়ের মেম্বার, সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার, বিএনপি নেতা আলমাস মিয়া, সেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে দেশজুড়ে যে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, আমরা তৃণমুল থেকে তা প্রতিহত করা শুরু করবো। চোরাগুপ্ত ভাবে থাকা ছাত্রলীগ-যুবলীগ সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলার আনাচে কানাচে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেস্টা করছে, আমরা তা কোন ভাবেই হতে দিবোনা। আমরা অনেক চুপ থেকেছি, এখন থেকে আর বসে থাকবো না।

সারাদেশে চোড়াগুপ্তভাবে যে অগ্নিসংযোগ, ভাংচুর এবং যেভাবে দেশের সম্পদ নস্ট করছে, আমরা তৃণমুল থেকেই তার দাঁতভাঙ্গা জবাব দেয়া শুরু করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত, মাঠে থাকার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনে নেত্রকোনা – ১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল কে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যাক্ত করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com