মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু‘জন কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে আটক করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ নভেম্বর) সকালে সোমেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান।

এ সময় মোঃ মারুফ মিয়া ও মো. হাবিব মিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ (চার) দিন এবং ১৫ (পনেরো) দিনের কারাদন্ড প্রদান এবং বালুবোঝাই দুটি অটোগাড়ী আটক করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, প্রায়ই ভোর রাতে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। এরপর দুজনকে কারাদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে যে বা যাহারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com