বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

দুর্গাপুরের দুর্জয় পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালপুর হাজং পাড়ায় জন্ম দুর্জয় হাজং এর। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলো দুর্জয়। এইচএসসি পাস করে ২০১৪ সালে ৮৪তম ব্যাচে দেশ সেবার প্রত্যয়ে বিজিবিতে যোগদান করেন তিনি। ৪১ তম জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে স্বর্নপদক অর্জন করেন দুর্জয়। এরই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, জাতীয় হাজং সংগঠনের যুগ্ম:সাধারন সম্পাদক দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হাজং, তথ্য ও প্রচার সম্পাদক নিরঞ্জন হাজং প্রমুখ।

দুর্জয় হাজং বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আমাকে বিজয়ী করার জন্য। আমি বিজিবিতে যোগদানের পর থেকে অন্যান্য খেলার পাশাপাশি ভারোত্তলন আমার প্রিয় খেলা হিসেবে বেছে নেই। এবার জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা/২৫ এর মধ্যে ১৫৫ কেজি ভারোত্তলন করতে পেরে আমি শ্রেষ্ঠ হই এবং স্বর্ণপদক পাই। এই খেলায় দুইবার রৌপ্য ও একবার তা¤্র পদক পেয়েছি। আমি বর্তমানে ৪১ বিজিবি কাপ্তাই, রাঙ্গামাটি সেক্টরে কর্মরত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী এশিয়া গেমস/২৬ পাকিস্তানে অংশ নিয়ে যেনো চ্যাম্পিয়ান হতে পারি।

ইউএনও আফরোজা আফসানা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না এরই প্রমান দিলো দুর্জয় হাজং। দুর্জয় শুধু দুর্গাপুরের সন্তান নয়, সে এখন সারা বাংলাদেশের সন্তান। ২০২৬ সনে অনুষ্ঠিত এশিয়া গেমস এ দুর্জয় আরো ভালো করুক, দুর্জয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com