বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

কলমাকান্দায় ছাত্রদলের সদস্য সচিব কে বহিস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—“দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডের কারণে শেখ মোহাম্মদ রবিনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।” এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় জেলা কমিটি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা বলেন, “সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার প্রশ্নে কেউই দলের ঊর্ধ্বে নয়।”

অপরদিকে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর শেখ মোহাম্মদ রবিন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে লিখেছেন, “মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা। এই দলের জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম, আজকে প্রতিদান পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com