কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবেড় গ্রামে পুকুরে ডুবে জাবের ইবনে ওমর (১০ মাস) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটে। নিহত শিশু বাঘবেড় গ্রামের ওমর ফারুক ও শরিফা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ঘটনার সময় ভিকটিমের মা শরিফা আক্তার গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে তিনি ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পূর্ব পাশে প্রায় ২০ গজ দূরে ভিকটিমের দাদা আব্দুল মালেকের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়।
তিনি চিৎকার দিলে মা শরিফা আক্তার এবং আশপাশের প্রতিবেশীরা দৌড়ে এসে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে জাবের ইবনে ওমর নিথর হয়ে গেছে—তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারে ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply