বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে এক ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কোর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং।

সেমিনারে উপস্থিত সকলের মাঝে ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা, আইন ও ব্যবস্থাপনা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এছাড়াও ভূমি বিষয়ক আইন, বিধি-বিধান এবং সমস্যা থেকে উত্তরণের পথ কি ? এ সম্পর্কে আমাদের করনীয় সম্পর্কে সকলকে অবহিত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com