শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

জুলাই-বিপ্লবে নিহত শহীদদের স্মরণে, দুর্গাপুরে স্মরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪০১ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জুলাই বিপ্লবকে সবার মধ্যে ছড়িয়ে দেয়ার কথা ভেবে ছাত্রদল এ ধরনের কর্মসুচী হাতে নিয়েছে।

স্মরণ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে অত্র এলাকা থেকে নিহত, শহীদ মাসুম বিল্লাহ এর মা, কলেজের সিনিয়র প্রভাষক জালমগীর হোসেন, মো. আলী আকবর, মো. শাজাহান, মো. জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, সুসং সরকারী মহাবিদ্যালয় ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক শাহীনূর আলম শাহীন, ছাত্রদল কলেজ শাখার সদস্য, আরিফুল ইসলাম আরিফ, মামুন খান, মোবারক হোসেন, রুবেল হোসেন, সৈকত সরকার, বাইজিদ হাসান ঝলক, কামরুল ইসলাম সহ অন্যান্য নেতাকমীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা। তাই শহীদদের চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। বিগত দিনে স্বাধীন চেতনায় বিশ্বাসীদের কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টদের অত্যাচারে নিপীড়িত হয়েছিল কলেজের প্রায় প্রতিটি শিক্ষার্থী। নাটক-চলচ্চিত্র, গান, রচনা, অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শহীদদের সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আমাদের মাঝে বেঁচে থাকবে এই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।

বক্তারা আরোও বলেন, বহু মানুষের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি। অন্যায়ের বিরুদ্ধে আজীবন এটাই আমাদের চেতনা হওয়া উচিত। আমরা ভয়হীন সংস্কৃতি চর্চা চাই, যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সবার প্রতি আমাদের আহ্বান, আমরা যেনো জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে নিহতদের স্বপ্নের দেশ গঠন করতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com