বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

রোজার আগে নির্বাচন হতে পারে : প্রেসসচিব

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৬৩ পঠিত

দিগন্ত ডেক্স : সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি আগামী মাসগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও কঠোর হতে বলেছেন।

প্রেসসচিব আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয় নিয়েও আলোচনা চলছে বলে জানান শফিকুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com