বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কলমাকান্দায় মায়ের অভিযোগে ছেলে কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৬ পঠিত


কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ছেলে যেন ভালো হয়ে ফেরে, এতটুকুই চাওয়া আমার—মোবাইল কাঁপিয়ে এমন কথাই বললেন মাজেদা আক্তার। মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আইনের শরণাপন্ন হয়েছেন তিনি। আর সেই অভিযোগেই ছেলে গেলেন কারাগারে। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আগবগজান গ্রামের। অভিযুক্ত মো. সজীব মিয়া (৩০)।

মাজেদা আক্তার জানান, তার ছেলে সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারে চলত চিৎকার-চেঁচামেচি। কখনো গালিগালাজ, কখনো মারধর—নির্যাতনের শিকার হতেন তিনি নিজেই। ছেলের ভয়ে ঘুমাতে পারতাম না। বাঁচার কোনো উপায় ছিল না বলেন চোখ মুছতে মুছতে মাজেদা।

অবশেষে রোববার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান পুলিশের সহযোগিতায় আগবগজান গ্রামে গিয়ে সজীবকে আটক করেন।

এ সময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার পর সজীবকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘পারিবারিক নির্যাতনের অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকবিরোধী অভিযানে প্রশাসনের অবস্থান কঠোর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com