বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে পার্টনার প্রকল্পের আওতায়, কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৫১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মুখপাত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, সমবায় অফিসার বিজন কান্তি ধর প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মান নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত নির্ধারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আলোচনা শেষে কৃষিবিষয়ক কুইজ, উচ্চ ফলনে কীটনাশক ছিটানো, নিয়ে নাটিকা ও গান পরিবেশন করা হয়।

আলোচনা শেষে কৃষক ও আমন্ত্রীত অতিথিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com