বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কলমাকান্দায় পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফলদ ও বনজ গাছের ৯ হাজার চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ইনাফ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় শিশু ও দরিদ্র ৯০০টি পরিবারের মাঝে এ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌহার্দ্য দারিং। 

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ রেমা, প্রোগ্রাম অফিসার  টুকি চাম্বুগং ও মৌরশ্মি লিমা ঘাগ্রা প্রমূখ। বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আম, লিচু, পেয়ারা, আমলকী, লেবু ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ।

আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও পরিবারগুলো চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সবুজ কলমাকান্দা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com