বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে সিপিবি‘র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চট্রগ্রাম বন্দর, করিডোর দেয়ার পাঁয়তারার বিরুদ্ধে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার বিকেলে উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এসব কর্মসূচি পালন করে।

স্থানীয় কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাদুঘর হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিপিবি নেতা কমরেড শামছুল আলম খানের সভাপতিত্বে, সিপিবি‘র সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ, নেত্রকোনা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। বিদেশি স্বার্থে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চক্রান্ত কোনোভাবেই আমরা মেনে নেবো না। সাম্রাজ্যবাদের কাছে প্রিয় বাংলাদেশকে বেঁচে দেয়া দেশের সাথে বেঈমানী করা হবে। জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিরোধ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com