শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

কলমাকান্দায় কায়সার কামালের নির্দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় ‘বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী মালিক সমিতি। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার কলমাকান্দা সদরের প্রধান সড়ক ও বাজারে এ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সদ্য গঠিত কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি আহ্বায়ক এম আলমগীর। সঙ্গে ছিলেন যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, চয়ন কান্তি নাগ ও ফয়সাল আহমেদ বাপ্পি, সদস্যসচিব মো. সেলিম রেজা এবং উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশনেন। দিনব্যাপী অভিযানে বাজারের সড়ক, ড্রেন ও পাবলিক শেডে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। 

নেতারা বলেন, ‘স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে।’ ব্যবসায়ীরাও ভবিষ্যতে নিজের দোকানপাট পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেন। বাজারে ব্যবসায়ি, পথচারী ও সর্বশ্রেনীপেশার মানুষ ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্দ্যোগ কে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com