শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে পথ পাঠাগারের কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার থেকে তালিকাভুক্ত সাহিত্য সংগঠন ‘পথ পাঠাগারের’ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২মে) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে বিগত কমিটি বিলুপ্ত করে পুনরায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও রাজেশ গৌড়কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি করা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. জিয়াউল হক শুভ, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল আলম সজীব, অর্থ-সম্পাদক তন্ময় সাহা, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য নির্মল রবিদাস, জীবন কুমার নন্দী, লতিফা আক্তার।

এ দিকে দুর্গাপুর উপজেলায় পথ পাঠাগারের কার্যনিবাহী নতুন কমিটি গঠন হওয়ায় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

২০২০ সালের ২ জুন পথ পাঠাগারের যাত্রা শুরু হয়। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার চর্চা, পাঠকদের মনের তৃপ্তি আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকান্ড রোধে পথ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। সাহিত্য চর্”াকে প্রান্তিক পর্যায়ে নেয়ার লক্ষে হোটেল, চা-স্টল, সেলুন, ফার্মেসি, রেল-স্টেশন সহ ফেরিঘাট মিলিয়ে পথ পাঠাগারের ১৯টি শাখা রয়েছে। এ শাখা গুলোতে সেলফ ও পাঠাগারের ব্যানার দিয়ে বইপড়ার স্থান তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে বইপড়ার সুযোগ পান সকল শ্রেণিপেশার মানুষ। এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com