বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কলমাকান্দায় ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় একটি পিতরাজ গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় বাবু (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়। বাবু একই গ্রামের পুরাতন পাড়ার মো. রাজু মিয়ার ছেলে। সে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।     

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু গত শুক্রবার ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৯ টার দিকে মুন্সিপুর গ্রামের একটি পিতরাজ গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় বাবুর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হয় বাবুর বাড়িতে ও পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।  

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com