শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নে বিক্ষোভ, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ০২ নং নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীর অপসারণ দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সচেতন ও ভুক্তভোগী নাগরিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার শত শত মানুষ। 

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান চেয়ারম্যান আব্দুল আলী দায়িত্বগ্রহণের পর থেকেই স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে জনগণের সঙ্গে অবিচার করে আসছেন। বিশেষ করে চেয়ারম্যান তার ছেলে স্বাধীন  বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি—যেমন: বিধবা ও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ট্যাব, সেলাই মেশিন, সোলার প্যানেল ইত্যাদি—বিতরণের ক্ষেত্রে আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়, এসব সুবিধা নিতে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

অপসারণ দাবিতে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, চেয়ারম্যান আব্দুল আলীর কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তাই জনস্বার্থে তাঁকে দ্রুত অপসারণ করার দাবি জানানো হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য  চেয়ারম্যান আব্দুল আলী  শুধুমাত্র নিজস্ব লোকজনকে সুবিধা দিয়ে সাধারণ জনগণকে অবহেলা করছেন। ইউনিয়নের উন্নয়নমূলক প্রকল্পেও রয়েছে ব্যাপক দুর্নীতি ও গাফিলতির অভিযোগ। এসব কর্মকাণ্ডে জনগণ চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।

এ সময় বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং ভুক্তভোগী নারী-পুরুষ। তাঁরা বলেন, “জনপ্রতিনিধি হয়ে যদি জনগণের বিপক্ষে কাজ করেন, তবে তাঁর সে পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

স্মারকলিপিটি ইউএনও কার্যালয়ে জমা দেওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com