বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দেশের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মার্চে

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৮১ পঠিত

ডেক্স নিউজ : সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকার বেশি।

রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার।

একই অর্থবছরে গত জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com