বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪৯৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর পরবর্তি নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি ষ্টেশন, বিরিশিরি বাসষ্ট্যান্ড ও দুর্গাপুর-ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টার ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্তি ভাড়া না নেয়ার জন্য সকল বাস ও সিএনজি কাউন্টারে সতর্ক করা হয়েছে। এছাড়া যে কোন অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেনো বেশি ভাড়া না নিতে পারে, সে জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com