বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৬৬৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল মনসুর (ফরিদ চেয়ারম্যান)-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার কলমাকান্দা উপজেলার সদর  ইউনিয়নের  চত্রংপুর গ্রামের নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পিতা মোস্তফা কামাল মনসুর ১৯৪৪ সালের ১৩ অক্টোবর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষকদের কল্যাণসহ এলাকার উন্নয়নে তিনি এক অগ্রগামী ব্যক্তিত্ব ছিলেন।

২০২১ সালের ২ এপ্রিল তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে পরলোকগমন করেন। মৃত্যুর পরও তাঁর অবদান এলাকার মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক ছিলেন নাছিমা হক ঝরা, ব্যারিস্টার কায়সার কামাল ও সারোয়ার কামাল।

পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ নিজ এলাকায় নানা কর্মসূচির আয়োজন করেন। এ উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং এতিম ও দুস্থ শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এসব কর্মসূচিতে পরিবারের সদস্য, জেলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার রাজনৈতিক সহকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত এই প্রয়াত নেতার স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে সবার হৃদয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com