দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে গাঁওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া স্কুল সরকারি স্কুল প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টির উদ্দ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সংগঠক রফিকুল ইসলাম আইনী। বিশেষ অতিথি হিসেবে, প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী, প্রধান শিক্ষক (অব:) ফজলুল হক, শিক্ষক তাজ উদ্দিন আহমেদ, নাগরিক পার্টির কর্মী মঞ্জুরুল হক, মো. বুরুজ মিয়া, ছাত্র নেতা রুবেল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম আইনী বলেন, দেশের গবীর ও অসহায় মানুষদের পাশে জাতীয় নাগরিক পার্টি সব সময় থাকবে। এছাড়া আািম আমার ব্যক্তিগত উদ্দ্যেগে চিকিৎসা, শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়ন করা সহ ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য সকলকে নিয়ে কাজ করতে চাই। দেশ ও জাতীর কল্যানে মানুষের পাশে থেকে জনকল্যান মুলক কাজ করার জন্য সকলকে আহবান জানান তিনি।
Leave a Reply