দিগন্ত ডেক্স : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা গ্রামে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “হিমবাহ সংরক্ষণ”। প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণ করা। ২২ মার্চ বিশ্ব পানিদিবস ২০২৫ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের পানি সংকট ও এর টেকসই সমাধানের লক্ষ্যে আয়োজন করা হয় রেলি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রডিঙ্গা, বাঘবেড়, হাতিবের গ্রামের ৪০ জন নারী পুরুষ ,যুবক ও শিশুরা। কলমাকান্দার চন্দ্রডিঙ্গা গ্রামে পরিমল রেমার বাড়িতে আলোচনা,ছড়ার পাড়ে মানববন্ধন করা হয়। আলোচনায় আদিবাসি নারী সাবিনা রেমা বলেন, “এক কলসি পানীয় জলের জন্য পাহাড়ি ঝড়নার কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যা ভোগ করে আসছি। সীমান্তের কোন টিউবওয়েলে পানি আসেনা এই পানির সমস্যার কোনো সমাধান পাইতাছিনা।” জল ও স্যানিটেশন সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়। হিমবাহ, পাহাড়ের পানিস্তর এবং তুষার গলনের ফলে প্রায় দুই বিলিয়ন মানুষ পানীয়, কৃষি এবং শক্তি উৎপাদনের জন্য পানি পায়। এই দিবসের লক্ষ্য হিমবাহ গলে যাওয়ার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কার্বন নিঃসরণ হ্রাস ত্বরান্বিত করা এবং সংকুচিত হিমবাহ এবং জলপ্রবাহের অনিশ্চয়তার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্থানীয় কৌশল বাস্তবায়ন ও পানির প্রাকৃতিক উৎস সংরক্ষণ করা ও জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো।
মানুষের সৃষ্টি কর্মকান্ডের ফলে কার্বনের পরিমান বায়ুমন্ডলে বাড়ছে দিন দিন। পৃথিবী উত্তপ্ত হচ্ছে ,গলে যাচ্ছে বরফ। মানুষের ভোগ বিলাসের কারণে এই সুন্দর পৃথিব ডুবে যেতে পারেনা। দেশের পানি সম্পদ দিন দিন শেষ হয়ে আসছে।আমরা যদি পানি সমস্যার সমাধান না করি,আমাদের গ্রহটি অন্যগ্রহের মতোই হয়ে যাবে। দেশের নদ-নদী , হাওর, বিল, খাল, পুকুর ডোবা, খাড়িসহ সকল জলাভূমি আজ শুন্য থাকে বছরের আটমাস। কৃষক পাচ্ছেনা সেচের জন্য ভূ-উপরিভাগের পানি, ভূ-গর্ভের অদৃশ্য পানি সম্পদ ধীরে ধীরে নীচের দিকে চলে যাচ্ছে। নেত্রকোনার সীমান্ত অঞ্চলের আদিবাসী সহ সকল পেশাবৈচিত্র্যের মানুষ আজ যেমন ভয়াবহ পানি সমস্যার সন্মূখীন হচ্ছেন । সরকারি ভাবে এ সমস্যার সমাধানে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply