বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৪৯ পঠিত
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলকে সামনে এগিয়ে নিতে বিশেষ আলোচনা সভা, দেশ ও জাতীর কল্যানে দোয়া সহ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরশহরের বিরিশিরি এলাকায় পৌর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সবাই স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে, দেশ ও দেশের সর্বস্তরের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মতামত ব্যক্ত করেন।

কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ দেশ গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন, দুর্গাপুর–কলমাকান্দা এলাকার মানুষের নয়নের মনি, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনা শেষে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুন্যের আইকন, দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, যুগ্ন আহ্বায়ক রিয়াজুল করিম, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, ৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com