বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দুর্গাপুরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৩৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাস্ট্র বিনির্মান করি’’ এই প্রতিপাদ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার (১৩ মার্চ) বিকেলে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসা মিলনায়তনে সর্বস্তরের যুবকদের অংশগ্রহনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভপতি মাওলানা উসমান গনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ:সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন। বিশেষ অতিতির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাও: আব্দুল হান্নান, মোবারক হোসেন, মঞ্জুরুল হক, মো. জাকারিয়া, মো. হারেজ গণি, আব্দুল জলিল, মাসুদুর রহমান ফকির, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি নুরে আলম, জামায়াতে ইসলামী নেতা মো. হাবিবুর রহমান প্রমুখ।

পরে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এতে মুফতি নুরে আলম আলম কে সভাপতি, মাওলানা এনায়েত উল্লাহ কে সহ:সভাপতি, মুফতি জামাল উদ্দীন কে সাধারণ সম্পাদক, মাওলানা আল আমিন কে সাংগঠনি কে সাংগঠনিক সম্পাদক ও মাও: আলী উসমান কে প্রচার সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরবর্তিতে সকলকে নিয়ে আলোচনা সাপেক্ষে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান আয়োজক কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com