বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

কলমাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায়  ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘ অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ‘ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ দিবসটি পালিত হয়। 

আজ শনিবার সকাল ১০ টায় ইউএনও কনফারেন্স রুমে  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে , মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর  পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু প্রমূখ।

এছাড়াও মহিলাদলের সভানেত্রী  রেখা আক্তার ও সাধারণ সম্পাদক আছিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রিনা হায়াৎ সহ সাংবাদিকবৃন্দ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com