বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট ১৪ মার্চ থেকে

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৫২ পঠিত

দিগন্ত ডেক্স : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আগাম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে আগাম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার অনলাইনে পুরোপুরি টিকিট দেবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না জানিয়ে শুভঙ্কর ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সব মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের সময় স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের সময় আমাদের মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। ট্রেনের আগাম টিকিটও বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত।

এ সময় যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন। রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com