শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযান, চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ওজন মাপার মেশিন ২টি ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে, যার বাজার মুল্য চার লক্ষ আটত্রিশ হাজার টাকা। বুধবার রাতে দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগন, ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া ও আবুল হোসেন দোকান থেকে চিনি কিনার প্রাক্কালে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে কৌশলে মঞ্জু ও আবুল হোসেন মার্কেট থেকে পালিয়ে যায়। পরবর্তিতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান চালিয়ে ৮০বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানের খোঁজ পেয়ে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্তি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com