রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে যুগান্তরের রজত জয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের রজত জয়ন্তী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্বজন সমাবেশের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজুয়ানুল কবীর। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শহীদউল্লাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি রায়, সাবেক প্রধান শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তী প্রমুখ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, মাইকেল প্রদীপ বাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক জীবন কুমার রাংসা, আদিবাসী নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং, সাংবাদিক আ. ফ. ম সফিউল্লাহ্, ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ, এইচ এম সাইদুল ইসলাম, ডা. কামরুল ইসলাম, সুমল রায়, কালীদাস সাহা বাবু, জুয়েল রানা, আল নেমান শান্ত, আনিসুল হক সুমন, পথপাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সমাপাদক রাজেশ গৌড়, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, সামাজিক ও ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা, সম্পাদকিয়পাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্যান্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

উল্লেখ্য: রজত জয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com