দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দিনব্যপি বিশেষ অনুষ্ঠান মালার মাধ্যমে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার দিনব্যপি সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধ প্রাঙ্গনে দিবস উদ্বোধন করেন, হাজং মাতা রাশিমণি কল্যান ট্রাস্টের সদস্য বিপুল হাজং। কবিতাপাঠ, আলোচনাসভ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিবসের সমাপ্তি ঘটে। আলোচনা সভায় মালামার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখবেন, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সদস্য সচিব মো. সাহালম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, এডভোকেট সজয় চক্রবর্ত্তী, রুশা‘র নির্বাহী পরিচালক এমএন আলম, কবি ক্রসওয়েল খকসি, কেন্দ্রীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জীতেন্দ্র হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, রাহী হাজং সংগঠনের সভাপতি নারায়ন হাজং, চিত্রশিল্পী রুপক হাজং প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের যেমন ভুমিকা রয়েছে তেমনি টঙ্ক আন্দোলনে এই মহিয়সী নারী নেত্রী রাশি মনির অসীম সাহসিকতা বীরত্বপুর্ন কৃতিত্বের জন্য হাজং সম্প্রদায় তথা সকলের কাছে বীরাঙ্গনার আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। এই নারী নেত্রীর জীবনাদর্শ থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে সকলকে আহবান জানানো হয়।
Leave a Reply