রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

কলমাকান্দায় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ পঠিত


কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়।

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা ও রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে নল্লাপাড়া এলাকা থেকে ৫০০ ঘনফুট, বটতলা থেকে ২ হাজার ৫০০ ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com