বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নতুন মাসের চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩০৫ পঠিত

দিগন্ত ডেক্স : বছরের শুরুতে কৃত সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। গুনাহমুক্ত নতুন জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার। এ সময় কোরআন ও হাদিসের দোয়াগুলো আবেগ ও অনুভূতির সঙ্গে পড়া উচিত। শুধু মুখের পড়া নয়, দোয়ার অর্থ ও মর্ম উপলব্ধি করে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া।

নতুন মাসের চাঁদ দেখে নবী (সা.) এই দোয়া পড়তেন :

আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ : হে আল্লাহ! এই চাঁদকে আপনি আমাদের জন্য বরকত ও ঈমান এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)

নতুন মাস বা বছর শুরু হলে সাহাবায়ে কিরাম এই দোয়াটি গুরুত্বের সঙ্গে পড়তেন :

আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়া জিওয়ারিম মিনাশ শায়ত্বন, ওয়া রিদওয়ানিম মিনার রহমান।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এই মাস/বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে; এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সঙ্গে। (মুজামুস সাহাবাহ : ৩/৫৪৩)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গাফলত, উদাসীনতা দূর করে পাপ-পঙ্কিলতামুক্ত সুন্দর জীবন যাপন করার তাওফিক দান করুন। নবোদ্যমে ঈমান-আমলের সঙ্গে নতুন বছর শুরু করার শক্তি দান করুন। আমিন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com