মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে মহাসপ্তমী, মণ্ডপে মন্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সব মন্ডপে মন্ডপে ভোর থেকে চলছে এর আয়োজন। এছাড়াও চন্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, আজ শারদীয় পুজার দ্বিতীয় দিনে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্গ এবং উলুধ্বনিতে মুখরিত প্রতিটি মণ্ডপ। শিল্পীদের রংতুলির ছোঁয়া, বিভিন্ন কারুকাজ ও নানা আলোকসজ্জায় উৎসবের সাজে সেজেছে কোমলমোতি শিশুরা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। প্রতিটি পূজাস্থলে চলছে চন্ডী পাঠ। ভক্তদের পূজা- আর্চনা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা। সকালে পূজার জন্য মন্ডপে ভীর থাকলেও বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে প্রতিমা দর্শন।

এ নিয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, চলতি বছর দেবী দুর্গা এসেছেন দোলায় আর ঘোড়ায় চড়ে যাবেন ছেড়ে কৈলাসে।  আগামীকাল শুক্রবার মহাঅষ্টমী, শনিবার হবে মহানবমী এবং রোববার দশমী পূজা অনুষ্ঠিত হবে। এবার দুর্গাপুর উপজেলায় ৬০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার নিরাপত্তা অনেক বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে আছে নিরাপত্তা বাহিনী, খোলা হয়েছে কন্ট্রোলরুম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মন্ডপে মন্ডপে নিরাপত্তা দিতে অবস্থান করছে। আশাকরছি সুন্দর ভাবে পুজা সম্পন্ন করতে পারবো।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com