মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ছুটির দিনেও স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে যোগদান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ পঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : টানা ১৪ দিনেরও বেশি সময় ধরে চলা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশী পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে ছুটির দিনেও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন। ফলে কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দুই দিন শনিবার ও রোববার অনেকটাই স্বাভাবিক ছিল।

সোমবার সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা বাদে সকাল থেকে কর্মচঞ্চল ও স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া। সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করেছে বলে দেখা গেছে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গত দুই দিন শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল। সোমবার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা বন্ধ রয়েছে। 

পুলিশ সুপার আরও জানান, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে ১ হাজার ৪ শত কল-কারখানায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি হওয়ায় বাকী কারখানাগুলো বন্ধ রয়েছে বলেও জানান তিনি। 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com