শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

মহেষখলা সীমান্তে  বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে  রাস্তা সংস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নের মহেষখোলা ব্রীজ হতে মহেষখোলা গ্রামের জন্য প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়।

সম্প্রতি ভরী বর্ষণের ফলে ওই রাস্তাটি অনেক জায়গায় ক্ষতিগ্রস্থ হওয়ায় বুধবার দিনব্যাপী নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর মহেষখোলা বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করেন।

জানা গেছে,  নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)  সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মালম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাস্তাটি মেরামতের ফলে মহেষখোলা এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষি পণ্য পরিবহন ও জরুরী সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com