শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৭৮ পঠিত
???????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সমাজের সর্বস্তরের বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখো, লুটতরাজ সা¤প্রদ্রায়িক সহিংসতা রুখে দাঁড়াও এই প্রতিপাদ্য এবং সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনু্ষ্িঠত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ এর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ।

মানববন্ধনে আলোচকগণ অন্তবর্তীকালীন সরকারের কাছে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে বলেন, স¤প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা, রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট-পাটের যে ঘটনা ঘটাচ্ছে সেটি খুবই দুঃখজনক। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com