রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

বন্ধুদের সাথে বাড়ী যেতে পারলো না – জয় কর

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯১ পঠিত


কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহর ঘুরে ফিরে হোটেলের খাওয়া শেষে বন্ধুদের সাথে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে চালক জয় কর (৩৫) নামে একজন নিহত হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল আরোহী পলাশ ধর ও সুমন সরকার নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। এ দুর্ঘটনাটি গত সোমবার রাতে নেত্রকোনা জেলা সদরের কান্দুলিয়া নামক এলাকায় ঘটে। নিহত যুবক জয় কর, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত ব্রজেন্দ্র করের ছেলে। সে পেশায় একজন স্বর্ণালংকারের কারিগর ছিলেন।

জানা গেছে, প্রায় সপ্তাহ খানেক আগে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করেন জয় কর। এ উপলক্ষে কলমাকান্দা বাজারের পোদ্দারপট্টি স্বর্ণালংকার ব্যবসায়ী বন্ধুরা তার কাছে খাওয়ানোর বায়না ধরেন। পরে সোমবার বিকেলে তিনটি মোটরসাইকেল যোগে ওই বন্ধুদের নিয়ে নেত্রকোনা জেলা শহরে রওনা হন তারা। জেলা শহর ঘুরে ফিরে রাতে একটি মানসম্মত হোটেলে খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে বাড়ী ফিরেছিলেন। জয়কর তার সদ্য ক্রয়কৃত মোটরসাইকেল নিজেই চালিয়ে আরো দুইবন্ধুকে নিয়ে ফেরার পথে নেত্রকোনা সদরের কান্দুলিয়া নামক এলাকায় সড়কে থাকা বালুস্তপে ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে যান তারা। স্থানীয় লোকজন জয়ের অন্যান্য বন্ধুরা আহতদের উদ্ধার করে জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয় করকে মৃত ঘোষণা করেন।

এসময় আহত পলাশ ধর ও সুমন সরকার নামে তার দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা হাসপাতাল থেকে জয় করের মরদেহ নিয়ে আসা হয় তার বাড়ীতে। পরে মঙ্গলবার দুপুরে নিজ গ্রামে তার সৎকার সম্পন্ন করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com