মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝেশিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২০৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার অপরাহ্নে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭ জন কে শিক্ষা বৃত্তি ও ১৩জন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এম রফিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন নেত্রকোনা ১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল, এমদাদুল হক, ট্রাইবাল চেয়ারম্যান সায়মন তজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ।

আলোচনা শেষে, প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com