মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

কলমাকান্দা ইজারা ডাক নিয়ে দু’পক্ষের সংঘর্ষ,  এক নারীসহ আহত-২৯

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৩৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর বাজারের খাস ইজারা ডাক নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারিসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এর ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতন সহ উভয় পক্ষের এক নারীসহ ২৯ জন আহত হয়েছেন।

শনিবার (২২ শে জুন) দুপুরে উপজেলার কলমাকান্দা পূর্ব বাজার কলেজ মোড়ে খাস ইজারা ডাক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী  মোস্তাফিজুর রহমান চয়ন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল এর লোকজনের মধ্যে মারামারিসহ ধাওয়া পাল্টা ঘটনা ঘটে ।

ইউএনও দপ্তর , পুলিশ ও স্থানীয় এবং  হাসপাতাল  সুত্রে জানা গেছে ,  কলমাকান্দা বাজার দীর্ঘদিন ধরে খাস কালেকশন আদায় করা হচ্ছে। মাসভিত্তিক ইজারা আদায়ের জন্য শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ে উন্মুক্ত ইজারা ডাক আহ্বান করে স্থানীয় উপজেলা প্রশাসন।

এসময় সদর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন কলেজ মোড়ে কলমাকান্দা বাজারের খাস ইজারা ডাক নিয়ে উপজেলা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন  ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল এর লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের  লোকজনের মধ্য এলোপাথাড়ি ভাবে মারামারি হয়। এ সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বাজারে  পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় আব্দুল ওয়াদুদ রতন (৪২),  মোস্তাফিজুর রহমান চয়ন (৪৮), ইমরান হোসেন (২৪), মোশাররফ হোসেন (৪২), আব্দুল খালেক (৫০),মজিবুর রহমান (৫২), সোহাগ মিয়া (২২),আবুল হোসেন (২৪),নুরুল হক (৩৫),অমিত সরকার (৩০) হাবিবুর রহমান (৪০), ফজলে হাসান রাব্বি (৩০),শাহরুখ শাহ (৩১),ফারুক মিয়া (৪২),আয়েশা আক্তার (৩৫), মনিরুজ্জামান মনির (৩৩), মো. লিটন মিয়া (৪০),  মো. নাঈম (২৩), বিল্লাল হোসেন (৩০),রেজাউর রহমান রাজন (৩২),অনিক (১৫),সেকুল মিয়া (৪৫), মো. পরান (৪২), কামাল মিয়া (৪৮),মামুনুর রশিদ (২৮), শাহআলম (২০), ফয়সাল আহামেদ রনি (৩৫),  আসমত আলী (৪০) ও মোঃ শিপন(৪০) ২৯ জন আহত হয় । আহতের মধ্যে ফজলে হাসান রাব্বি, মজিবুর রহমান, আব্দুল ওয়াদুদ রতন, মো. লিটন মিয়া, মোঃ শিপনকে  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। আর আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ  লুৎফুল হক বলেন, বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা শান্ত । রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ইজারা ডাককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com