মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

পঞ্চগড়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৮৯ পঠিত

দিগন্ত ডেক্স : পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ জুন) সন্ধায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়াল বাড়ি মহন্ত পাড়া গ্রামে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের পর স্থানীয় লোকজন নদীর আশপাশের চরে ঘাস কাটতে গিয়ে পঁচা দূগন্ধ পায়। পরে কিসের গন্ধ দেখতে গিয়ে এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি প্রায় ৪-৫ দিন আগের হবে। ওরনা দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। মৃত্যুর মূল কারণ ও কতদিন আগের তা জানতে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্ত না হলেও বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। উদ্ধারের পর থেকে থানার নিখোঁজ রেকর্ডসহ আশপাশের থানার রেকর্ড চেক করা হয়েছে। পরিচয় শনাক্তের কোন ক্লু পাওয়া যায়। সম্ভবত নদীর পানি বৃদ্ধির কারণে অন্য কোন এলাকা থেকে ভেসে আসতে পারে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com