দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে কৈশোর কমসূর্চির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান। অন্যদের মাঝে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, মনিটরিং অফিসার একে এম গোলাম হায়দার, সাংবাদিক জুয়েল রানা, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নেশা থেকে রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। তাই আসুন, তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে তা নিষিদ্ধ করণ সহ ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ গড়তে, তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা ও নিশ্চিত জীবন যাপনে সহায়তা করি।
Leave a Reply