শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বজ্রপাতে শিক্ষার্থী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আহত হয়েছে ঝর্ণা আক্তার (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী। সে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। ঝর্না ওই এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।

ঝর্না আক্তারের মা জানান, শনিবার (১৮ মে) সকাল ৮.০০ ঘটিকার সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ওই সময় ঝর্না আম কুড়াতে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হয় এবং হাতের অনেক খানি পুড়ে যায়। তার শরীর প্রচন্ড ঠান্ডা হতে থাকলে আমরা দ্রুতই তাকে দুর্গাপুর সরকারি হাসপাতালে ভতি করি। এখন একটু ভালো।

এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন, বজ্রপাতে ঝর্না আক্তারের হাত অনেক খানি পুড়ে গেছে। রোগি হাসপাতালে আনার সাথে সাথেই চিকিৎসা শুরু করেছি। এখন একটু ভালো। এ খবর শুনে রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে আসেন, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। ওই সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com