বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৮৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

পরবর্তিতে উপজেলা পরিষদ হলরুমে অনু্ষ্ঠিত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, ইউএনও এম. রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকাদর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, থানা ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। উপস্থিত সকলে মুজিবনগর সরকার কে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার জন্য সকলকে আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com