মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৬৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ঈদু-উল-ফিতর ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। শনিবার সন্ধ্যায় পৌরশহরের মোক্তারপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পারভীন আক্তার বলেন, আমি আপনাদের ভালবাসা অর্জন করে বিপুল ভোটে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সেই ভালবাসা ও আপনাদের দোয়া নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে মাঠে কাজ করছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সাধ্যমত সর্বস্তরের নাগরিক সেবা নিশ্চিত করবো এবং একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবো। উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রীক উন্নয়নে কাজ করে যাবো। দুর্গাপুর উপজেলাকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে দুর্গাপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চাই সেইসাথে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।

এ সময় অন্যদের মধ্যে, বিশিষ্ট ব্যবসায়ী ও পারভীন আক্তারের পিতা আলহাজ¦ আনিছুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. লিয়াকত আলী, পৌর যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ডাক্তার সারোয়ার হোসেন শিপলু তালুকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর ফরিদ মিন্টু, আওয়ামী লীগ নেতা শওকত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com