মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৫০ পঠিত

দিগন্ত ডেক্স : মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক। সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, ভাসান পানি আন্দোলনের নেতা, কমরেড নজির হোসেন বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। এক সময়ের আলোচিত জনপ্রিয় এই বাম নেতা হাওরবাসীর জীবন ঘনিষ্ঠ অনেক আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শুরু করেছিলেন বাম ধারা কমিউনিস্ট পার্টি থেকে পরে তিনি বিএনপিতে যোগদান করেন। তিনি ছিলেন একজন সফল শিক্ষক, রাজনীতিবিদ, তাহিরপুর উপজেলায় শুল্ক স্টেশন চালু করে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। দীর্ঘ দিন যাবত বয়স জনীত কারণে নানান অসুস্থতায় ভোগছিলেন। হাওরাঞ্চলের তিনি নজির ভাই নামেই পরিচিত ছিলেন। 

মৃত্যুকালে স্ত্রী-পুত্রসহ অসংখ্য স্বজন শুভাকাক্সক্ষী রেখে যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশিষ্ট কবি ও লেখক অনুজ ইকবাল হোসেন কাগজী। তিনি বলেন দীর্ঘ সময় তিনি নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন বৃহস্পতিবার ভোরে ঢাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com