মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

জাল টাকা প্রতিরোধে নতুন নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৫১ পঠিত

দিগন্ত ডেক্স : পবিত্র রমজান মাসে টাকা জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনার মধ্যে রাজধানীর ৫৮টি স্থানসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও ব্যাংকের সামনে প্রদর্শন করার কথা বলা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন উৎসবের সময় দেশে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে রমজানে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে তফশিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো। রমজান মাসে ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, বাস টার্মিনাল, হাটবাজার, শপিংমল, রেলস্টেশনসহ রাস্তার মোড়ে সন্ধ্যার পর ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও চিত্র কমপক্ষে ১ ঘণ্টা করে প্রচার করতে হবে।

দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিও চিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে। ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোটগ্রহণ ও প্রদানকালে এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের আগে আবশ্যিকভাবে জালনোট শনাক্তকারী মেশিন দ্বারা নোট পরীক্ষা করতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের স্বপক্ষে একটি সচিত্র প্রতিবেদন জমা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে। এদিকে, শুধু রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রতিদিনি এ ভিডিওচিত্র প্রদর্শন করবে। আর অন্যান্য ব্যাংকগুলো রাজধানীর কে কোন স্থানে ভিডিও চিত্র প্রদর্শন করবে তার তালিকা তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com