সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ভারতীয় ‘‘আনার ফল ও চিনি’’ জব্দ, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৪৭ পঠিত
????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি ও ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ জব্দ করেছে পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

রোববার (১৭ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ওই সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের হেল্পার কে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।

অপরদিকে রোববার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের ফল মহালে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ সহ আলী আকবর (৬৫) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত জুনাইদ ও আলী আকবর কে আদালতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com