বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৬ তরুণের জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪২০ পঠিত
????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকায় মাদক সেবন কালে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচশত টাকা জরিমানা এবং ছয় মাস করে কারাদ- দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। কারাদ- প্রাপ্তরা হলেন, পৌর শহরের চরমোক্তাপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন (২০), মধ্যে বাজার এলাকার মোবারক হোসেন (২০), উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ (২০), গারাউন্ধ গ্রামের মতিউর রহমান (১৯), মেলাডহর গ্রামের লুৎফর রহমান (২২), মেলাডহর গ্রামের মো. রুয়েল (২০)।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, পৌর শহরের চরমোক্তারপাড়া
এলাকায় মাদক সেবন করে ভাংচুর ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কারনে ছয় জনকে ৬ মাসের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, মাদক ইস্যুতে কাউকে ছাড় দেয়া হবে না। এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ছত্র ছায়ায় কিশোর গ্যাং তৈরী হচ্ছে। একজন মাদকাসক্ত একটি পরিবারের জন্য অভিশাপ। আপনারা ভয় না পেয়ে আমার উপর আস্থা রাখুন, এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মুল করতে আমায় সহায়তা করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com