মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

রাজধানীতে বাবা-ছেলের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাবার নাম গিয়াস উদ্দিন (৭২) এবং ছেলে রাকিব হোসেন (৩০)। বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর ঝুলন্ত অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি জানান, নিহত গিয়াস উদ্দিন স্কুলশিক্ষক ছিলেন। আর তাঁর ছেলে রাকিব ছিলেন বৈদ্যুতিক মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রাতে তাঁদের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন মুন্সি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যের কারণে গিয়াস উদ্দিন মারা যান। পরে রাকিব আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা সংবাদ মাধ্যমকে জানান, বাবা ও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com