শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে পবিত্র শবে বরাত পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব পবিত্র শবে বরাত। রোববার রাতে দুর্গাপুর উপজেলার সকল ধর্মপ্রান মুসল্লিগন মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগীর মধ্যে মশগুল থেকে পালন করেন এ রাত।

এ উপলক্ষে রোববার সন্ধ্যার পর থেকেই মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাতভর মহান আল্লাহর দরবারে নতজানু হয়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত করে তোলেন। চোখের জলে মনের আকুতিতে নিজেদের অন্যায় ও পাপের জন্য ক্ষমার আর্জি জানান। দোয়ার মাধ্যমে সারারাত চলে কোরআন তেলোয়াত, কবর জিয়ারত ও নফল নামাজ। পৌরসভার ঐতিহ্যবাহী বড় মসজিদ, জামিউল উলুম কাচারী মসজিদ ও মারকাজ মসজিদে এলাকার সর্বস্তরের অংশগ্রহনে দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com