দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারীসংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদকবীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীলসমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় বিপ্লবী নেত্রীর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং, নারী নেত্রী তাসলিমা বেগম, যুবইউনিয়ন সভাপতি নজরুলইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ।
Leave a Reply